দ. আফ্রিকা-ইসরায়েল সম্পর্কে ফাটল: পাল্টাপাল্টি দূত বহিষ্কার
দক্ষিণ আফ্রিকার সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আজু তীব্র বিতর্কের মধ্যে পড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিয়োজিত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এনে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের (ডিআইআরসিও) বরাত দিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। এছাড়া ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এ ধরনের কাজকে ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে অভিহিত করা হয়েছে।

এই পদক্ষেপের পরপরই পাল্টা জবাব দিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, তারা ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহয় অবস্থিত দক্ষিণ আফ্রিকার কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগ করতে বলা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দ. আফ্রিকা-ইসরায়েল সম্পর্কে ফাটল: পাল্টাপাল্টি দূত বহিষ্কার
দক্ষিণ আফ্রিকার সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আজু তীব্র বিতর্কের মধ্যে পড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিয়োজিত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এনে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের (ডিআইআরসিও) বরাত দিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। এছাড়া ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এ ধরনের কাজকে ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে অভিহিত করা হয়েছে।

এই পদক্ষেপের পরপরই পাল্টা জবাব দিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, তারা ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহয় অবস্থিত দক্ষিণ আফ্রিকার কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগ করতে বলা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…