বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরাইলের তিক্ততা, দূত বহিষ্কার করলো উভয় দেশ

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:১৭ পিএম
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরাইলের তিক্ততা, দূত বহিষ্কার করলো উভয় দেশ

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রেটোরিয়া। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন ও দেশটির সার্বভৌমত্বের অবমাননার অভিযোগে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর জের ধরেই ইসরায়েলও পাল্টা পদক্ষেপ হিসেবে দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে।

আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন এই ইসরায়েলি কর্মকর্তা। এছাড়া ইসরায়েলি কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকা সরকারকে গোপন রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ডিআইআরসিও মনে করছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই ধরনের আচরণ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নষ্ট করেছে।

বিজ্ঞাপন

এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েল ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...