বিজ্ঞাপন

কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন: দ. আফ্রিকায় ইসরাইলি দূত প্রত্যাবর্তনের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:১১ পিএম
কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন: দ. আফ্রিকায় ইসরাইলি দূত প্রত্যাবর্তনের নির্দেশ

কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে প্রিটোরিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিকের কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের ওপর আঘাত এনেছে। তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, অ্যারিয়েল সেইডম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছেন। এছাড়া ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে আগাম তথ্য না দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এর জের ধরে ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিয়েছে। তেল আবিব ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনেভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। পশ্চিম তীরের রামাল্লাহয় অবস্থিত দপ্তর থেকে কাজ করা এই জ্যেষ্ঠ কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিটোরিয়ার বক্তব্য, ভিয়েনা কনভেনশনের মৌলিক নীতি লঙ্ঘন করে কূটনৈতিক সুযোগ-সুবিধার অপব্যবহার করেছেন ওই ইসরায়েলি কর্মকর্তা। এই ঘটনায় দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...