বিজ্ঞাপন

ইসরায়েলি দূতকে বহিষ্কারের পর পাল্টা পদক্ষেপ তেল আবিবের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম
ইসরায়েলি দূতকে বহিষ্কারের পর পাল্টা পদক্ষেপ তেল আবিবের

কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিয়োজিত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিটোরিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিকের কার্যকলাপ দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ছিল। এর প্রতিবাদে তেল আবিবও পাল্টা ব্যবস্থা হিসেবে ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। দুই দেশই প্রতিপক্ষের ওই কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এছাড়াও ইসরায়েলি কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে প্রিটোরিয়াকে অবহিত না করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভিয়েনা কনভেনশনের আদর্শ লঙ্ঘনের অভিযোগ তুলে তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপের পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। পশ্চিম তীরের রামাল্লাহয় অবস্থিত কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই জ্যেষ্ঠ কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...