বিজ্ঞাপন

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের স্বীকারোক্তি ইসরায়েলি সামরিক বাহিনীর

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:০৫ পিএম
গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের স্বীকারোক্তি ইসরায়েলি সামরিক বাহিনীর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতদের এটিই সবচেয়ে বড় হিসাব, যা দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। সামরিক বাহিনীর এই হিসাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের ধরা হয়নি।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়সের তালিকা প্রকাশ করে ৭১ হাজারেরও বেশি মৃত্যুর খবর দিয়েছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে যে যুদ্ধবিরতি হয়েছিল তার পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৮০ জন।

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে কারা সরাসরি সংঘাতে জড়িত ছিলেন এবং কারা বেসামরিক নাগরিক তা নির্ধারণ করার কাজ চলছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, চূড়ান্ত কোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...