বিজ্ঞাপন

কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন: ইসরাইলি দূতকে বহিষ্কার, পাল্টা পদক্ষেপ তেল আবিবের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:০৩ পিএম
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন: ইসরাইলি দূতকে বহিষ্কার, পাল্টা পদক্ষেপ তেল আবিবের

দক্ষিণ আফ্রিকা সরকার ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক প্রোটোকল ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও)।

কর্তৃপক্ষের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এই ইসরাইলি কর্মকর্তা। এছাড়াও ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে প্রিটোরিয়াকে অবহিত না করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। দুই দেশের মধ্যে আস্থা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে এমন পদক্ষেপ অপরিহার্য বলে জানিয়েছে ডিআইআরসিও।

বিজ্ঞাপন

এর জেরে তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসরাইল। দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে তেল আবিব। বর্তমানে ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা বাইনোভেল্টকেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগ করতে বলা হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...