দক্ষিণ আফ্রিকায় ইসরাইলি দূতকে বহিষ্কার, তেল আবিবের পাল্টা পদক্ষেপ
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে বলেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশটি ত্যাগ করতে হবে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) অভিযোগ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। এছাড়া ইসরাইলি কর্মকর্তাদের সফর নিয়ে ইচ্ছাকৃতভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত না করায় ভিয়েনা কনভেনশনের স্পিরিট লঙ্ঘন হয়েছে বলেও জানায় তারা।

দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তের পরপরই পাল্টা ব্যবস্থা নিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, তারা ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রামাল্লাহস্থ দূতাবাসে কর্মরত এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগ করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ইসরাইলি দূতকে বহিষ্কার, তেল আবিবের পাল্টা পদক্ষেপ
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যারিয়েল সেইডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে বলেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশটি ত্যাগ করতে হবে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) অভিযোগ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। এছাড়া ইসরাইলি কর্মকর্তাদের সফর নিয়ে ইচ্ছাকৃতভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত না করায় ভিয়েনা কনভেনশনের স্পিরিট লঙ্ঘন হয়েছে বলেও জানায় তারা।

দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তের পরপরই পাল্টা ব্যবস্থা নিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, তারা ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রামাল্লাহস্থ দূতাবাসে কর্মরত এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগ করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…