দক্ষিণ আফ্রিকার ইসরাইলি দূতকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থা তেল আবিবের
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে প্রেটোরিয়ায় নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেশ থেকে বের করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যারিয়েল সেইডম্যানকে ‘অবাঞ্ছিত’ বা ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। সার্বভৌমত্ব অপমান ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার প্রমাণ মিলেছে সেইডম্যানের বিরুদ্ধে। এছাড়া ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন আচরণ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরালে সৃষ্ট আস্থার জায়গাটিকে ক্ষুণ্ণ করেছে বলে জানিয়েছে বিভাগটি।

এ ঘটনার পরপরই পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক ও ফিলিস্তিনে নিযুক্ত রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার ইসরাইলি দূতকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থা তেল আবিবের
কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে প্রেটোরিয়ায় নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেশ থেকে বের করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যারিয়েল সেইডম্যানকে ‘অবাঞ্ছিত’ বা ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। সার্বভৌমত্ব অপমান ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার প্রমাণ মিলেছে সেইডম্যানের বিরুদ্ধে। এছাড়া ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন আচরণ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরালে সৃষ্ট আস্থার জায়গাটিকে ক্ষুণ্ণ করেছে বলে জানিয়েছে বিভাগটি।

এ ঘটনার পরপরই পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক ও ফিলিস্তিনে নিযুক্ত রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…