বিজ্ঞাপন

কূটনৈতিক টানাপোড়েন: দ. আফ্রিকা ও ইসরায়েলে পাল্টাপাল্টি দূত বহিষ্কার

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৯ এএম
কূটনৈতিক টানাপোড়েন: দ. আফ্রিকা ও ইসরায়েলে পাল্টাপাল্টি দূত বহিষ্কার

প্রিটোরিয়ায় নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং কূটনৈতিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর নিয়ে ইচ্ছাকৃতভাবে প্রিটোরিয়াকে অবহিত না করারও অভিযোগ ওই কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বলে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তের পরপরই পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল। তেল আবিব ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার কার্যালয় থেকে তাকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...