বিজ্ঞাপন

অবশেষে প্রকাশ ৩০ লাখ পৃষ্ঠার ‘এপস্টেইন ফাইলস’, আলোচনায় যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১০:৪৩ এএম
অবশেষে প্রকাশ ৩০ লাখ পৃষ্ঠার ‘এপস্টেইন ফাইলস’, আলোচনায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অবশেষে মানি লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি এপস্টেইনের বিষয়ক ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এই নথিপত্রে এমন সব তথ্য রয়েছে যা দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে চাপের কারণ হয়ে এসেছিল।

এই বিশাল নথিপত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে ২০১২ সালে ইলন মাস্কের সঙ্গে তার ইমেইল আদান-প্রদান, ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের ব্যক্তিগত দ্বীপে ভ্রমণের পরিকল্পনা, ব্রিটিশ রাজনীতিক পিটার ম্যান্ডেলসনের পরিবারের সঙ্গে আর্থিক লেনদেন এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর নিউইয়র্কে এপস্টেইনের বাড়িতে নৈশভোজে থাকার বিষয়টি উল্লেখ আছে। তবে ব্যক্তিগত ও চিকিৎসা নথি, শিশু নির্যাতনের দৃশ্য এবং চলমান তদন্তের স্বার্থে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, যদিও কংগ্রেস সদস্যরা সীমিত পরিসরে পূর্ণাঙ্গ নথি দেখতে পাবেন।

বিজ্ঞাপন

এদিকে, নথি প্রকাশের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, অভিযুক্তদের পরিচয় গোপন রাখা হলেও ভুক্তভোগীদের নাম প্রকাশ করা হয়েছে। এই ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষ থেকেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা উঠেছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে এই ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর দীর্ঘদিন এড়িয়ে যান ট্রাম্প। পরে দলীয় চাপের মুখে ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে’ স্বাক্ষর করলেও ব্যাপক রিড্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...