৫ লাখ সন্ন্যাসী নিয়ে দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পূর্বে বেগবাগান মোড়ে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন। এর আগে তার নেতৃত্বে বিজেপি ও সাধু সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসে স্মারকলিপি জমা দেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া পোশাক পরা সাধু-সন্তদের নিয়ে একটি মিছিল বের হয়ে উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে কলকাতা পুলিশ বেহালা বাগান মোড়ে তা আটকে দেয়। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে শুভেন্দু অধিকারী ও সাধুসন্ত সমাজের পাঁচজনসহ ছয় সদস্যের প্রতিনিধি দল উপ-দূতাবাসে প্রবেশ করেন এবং ডেপুটি হাইকমিশনারের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে উপ-দূতাবাস থেকে বের হয়ে শুভেন্দু অধিকারী জানান, ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে তাদের দাবিগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা এখানে এসেছিলেন।
এসময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত সোমবার থেকে তারা উপ-দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন কিন্তু তাদের সময় দেওয়া হয়নি; অবশেষে শুক্রবার এই সাক্ষাতের সুযোগ মেলে। স্মারকলিপির বিষয়ে তিনি বলেন, তারা জানতে চেয়েছিলেন ময়মনসিংহে নিহত যুবক দীপু দাসের অপরাধ কী এবং কেন তাকে এভাবে খুন করা হলো। তবে উপ-দূতাবাসের পক্ষ থেকে তাকে নির্দিষ্ট কারণ দেখানো সম্ভব হয়নি; বরং জানানো হয়েছে যে, ওই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উপ-দূতাবাসের বাইরে এসে পরবর্তী কর্মসূচির কথা জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আজ হাজার সাধু এবং তিন হাজার নাগা সন্ন্যাসী উপস্থিত হয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, গঙ্গাসাগরে স্নান শেষে পাঁচ লাখ সাধুকে বাবুঘাট থেকে পথ দেখিয়ে তিনি বাংলাদেশ উপ-দূতাবাসে নিয়ে আসবেন। পুলিশ কমিশনার মনোজ ভার্মার ক্ষমতা ওই দিন দেখা যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্রাচীর নির্মাণ করুন বা পুলিশ দিয়ে নিরাপত

