বিজ্ঞাপন

চরম অর্থসংকটে জাতিসংঘ, বকেয়া বিল নিয়ে সতর্ক করলেন গুতেরেস

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৯:৪৮ এএম
চরম অর্থসংকটে জাতিসংঘ, বকেয়া বিল নিয়ে সতর্ক করলেন গুতেরেস

সদস্য দেশগুলোর বিপুল পরিমাণ বকেয়া চাঁদা এবং বর্তমান আর্থিক কাঠামোর কারণে গুরুতর সংকটে পড়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে সতর্ক করে দিয়েছেন যে, অবিলম্বে বকেয়া পরিশোধ না করলে আগামী জুলাই মাসের মধ্যেই সংস্থাটির নগদ তহবিল ফুরিয়ে যেতে পারে, যা তাদের কার্যক্রম চালানো অসম্ভব করে তুলবে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সাল শেষে সদস্যদের মোট ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার চাঁদা বাকি পড়েছে। বর্তমানে ১৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেট বরাদ্দ পরিশোধ করেছে। জিডিপির ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই বাজেটের সর্বোচ্চ ২২ শতাংশ এবং চীন ২০ শতাংশ দেয়। তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে অর্থায়ন কমানোর ঘোষণা দেওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, চাঁদা পরিশোধের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় পৌঁছেছে। গুতেরেস সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন অর্থনৈতিক নিয়ম সংস্কারে সম্মত হয় অথবা যথাসময়ে সম্পূর্ণ চাঁদা পরিশোধ করে। এর আগে জাতিসংঘ ২০২৬ সালের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করলেও তা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কম।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...