ট্রাম্পের অনুরোধে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনে হামলা স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের প্রেক্ষিতে ইউক্রেনে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই বিরতি আলোচনার উপযোগী পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপচারিতার পর কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা বন্ধের জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং পুতিন তাতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, ইউক্রেনের প্রচণ্ড শীতের কারণে আগামী এক সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, ইউক্রেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা রোববার থেকে মাইনাস ১৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতভর রাশিয়ান বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল বলেছেন, বর্তমানে প্রায় ১০ লাখের বেশি বাড়িঘর এখনও বিদ্যুতের অন্ধকারে রয়েছে এবং সরকার সেবা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের অনুরোধে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনে হামলা স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের প্রেক্ষিতে ইউক্রেনে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই বিরতি আলোচনার উপযোগী পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপচারিতার পর কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা বন্ধের জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং পুতিন তাতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, ইউক্রেনের প্রচণ্ড শীতের কারণে আগামী এক সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, ইউক্রেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা রোববার থেকে মাইনাস ১৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতভর রাশিয়ান বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল বলেছেন, বর্তমানে প্রায় ১০ লাখের বেশি বাড়িঘর এখনও বিদ্যুতের অন্ধকারে রয়েছে এবং সরকার সেবা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…