বকেয়া চাঁদায় জাতিসংঘের চরম টাকার অভাব, জুলাইতেই বন্ধ হতে পারে কাজ
বকেয়া অর্থ ও অপ্রতুল তহবিলের কারণে গভীর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক জরুরি চিঠিতে সতর্ক করে জানিয়েছেন, দ্রুত এই বকেয়া পরিশোধ না করলে আগামী জুলাই মাসের মধ্যেই সংস্থাটির নগদ তহবিল ফুরিয়ে যেতে পারে, যা তাদের সার্বিক কার্যক্রম চালানো অসম্ভব করে তুলবে।
সপ্তাহের শুরুতে পাঠানো এই চিঠিতে গুতেরেস বলেন, চাঁদা পরিশোধের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে হয় আর্থিক নিয়মাবলি সংস্কারে সম্মত হতে হবে, নয়তো নির্দিষ্ট সময়ে পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবার জানান, চাঁদা আদায়ের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় চলে এসেছে। ২০২৫ সালের শেষ নাগাদ সদস্যদের কাছে রেকর্ড ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

জাতিসংঘের বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান ২২ শতাংশ এবং চীনের ২০ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সংস্থাগুলোতে অর্থায়ন কমানোর সিদ্ধান্ত এই সংকটকে আরও তীব্র করেছে। চলতি মাসে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করা হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের পূর্ণাঙ্গ চাঁদা পরিশোধ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বকেয়া চাঁদায় জাতিসংঘের চরম টাকার অভাব, জুলাইতেই বন্ধ হতে পারে কাজ
বকেয়া অর্থ ও অপ্রতুল তহবিলের কারণে গভীর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক জরুরি চিঠিতে সতর্ক করে জানিয়েছেন, দ্রুত এই বকেয়া পরিশোধ না করলে আগামী জুলাই মাসের মধ্যেই সংস্থাটির নগদ তহবিল ফুরিয়ে যেতে পারে, যা তাদের সার্বিক কার্যক্রম চালানো অসম্ভব করে তুলবে।
সপ্তাহের শুরুতে পাঠানো এই চিঠিতে গুতেরেস বলেন, চাঁদা পরিশোধের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে হয় আর্থিক নিয়মাবলি সংস্কারে সম্মত হতে হবে, নয়তো নির্দিষ্ট সময়ে পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবার জানান, চাঁদা আদায়ের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় চলে এসেছে। ২০২৫ সালের শেষ নাগাদ সদস্যদের কাছে রেকর্ড ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

জাতিসংঘের বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান ২২ শতাংশ এবং চীনের ২০ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সংস্থাগুলোতে অর্থায়ন কমানোর সিদ্ধান্ত এই সংকটকে আরও তীব্র করেছে। চলতি মাসে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করা হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের পূর্ণাঙ্গ চাঁদা পরিশোধ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…