যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে মহাশক্তিশালী বোম্ব সাইক্লোন, জারি বিপদ সংকেত

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৭:৩৭ এএম
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে মহাশক্তিশালী বোম্ব সাইক্লোন, জারি বিপদ সংকেত

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এখন শীতকালীন ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মুখে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এক শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানার উপক্রম হয়েছে। এর প্রভাবে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে প্রায় আড়াই কোটি মানুষকে আগাম সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে এই ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে। ‘বোম্বোজেনেসিস’ প্রক্রিয়ার মাধ্যমে ঝড়টি অত্যন্ত দ্রুত শক্তি অর্জন করছে, যার ফলে হারিকেনের মতো দমকা বাতাস এবং অস্বাভাবিক তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলীয় এলাকাগুলোতে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

ঝড়ের গতিপথ অনুযায়ী, সপ্তাহান্তে নিউ ইংল্যান্ড ও ম্যাসাচুসেটসের উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, জর্জিয়া থেকে শুরু করে ভার্জিনিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ধ্বংসস্তূপ থেকে সেরে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে নতুন করে আরেক দফা তুষারঝড় তাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...