বিশ্ব অস্থিরতায় স্বর্ণের দাম রেকর্ড ছুঁইয়েছে, চমকে দিচ্ছে রুপাও
বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির প্রভাবে স্বর্ণের দাম এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সম্প্রতি প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে ৫ হাজার ৫০০ ডলারের কাছাকাছি চলে যায়। একই সময়ে রুপার বাজারেও বড় ধরণের উল্লম্ফন দেখা গেছে, যার দাম গত এক বছরে মাত্র ৩৫ ডলার থেকে বেড়ে বর্তমানে ৯৮ ডলারে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকি এবং ইউক্রেন-গাজার যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। হ্যারগ্রিভস ল্যান্সডাউনের প্রধান বিনিয়োগ কৌশলবিদ এমা ওয়াল বলেছেন, বিশ্ব যখন অগোছালো হয়ে ওঠে, তখন স্বর্ণই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসেইনও মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ঝুঁকি থেকে বাঁচতে বিনিয়োগকারীরা ডলার ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোও স্বর্ণ কেনায় জোর দিয়েছে। ডলার-নির্ভরতা কমাতে চীন বর্তমানে সবচেয়ে বড় স্বর্ণ ক্রেতা হিসেবে চিহ্নিত। এমনকি ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠান টেথারও এমন পরিমাণ স্বর্ণ কিনেছে যা অনেক ছোট দেশের রিজার্ভকেও পেছনে ফেলেছে। সাম্প্রতিক দিনে দাম কিছুটা সংশোধন হলেও, বিনিয়োগকারীদের কাছে এটি এখনও সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবেই বিবেচিত হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিশ্ব অস্থিরতায় স্বর্ণের দাম রেকর্ড ছুঁইয়েছে, চমকে দিচ্ছে রুপাও
বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির প্রভাবে স্বর্ণের দাম এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সম্প্রতি প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে ৫ হাজার ৫০০ ডলারের কাছাকাছি চলে যায়। একই সময়ে রুপার বাজারেও বড় ধরণের উল্লম্ফন দেখা গেছে, যার দাম গত এক বছরে মাত্র ৩৫ ডলার থেকে বেড়ে বর্তমানে ৯৮ ডলারে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকি এবং ইউক্রেন-গাজার যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। হ্যারগ্রিভস ল্যান্সডাউনের প্রধান বিনিয়োগ কৌশলবিদ এমা ওয়াল বলেছেন, বিশ্ব যখন অগোছালো হয়ে ওঠে, তখন স্বর্ণই বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসেইনও মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ঝুঁকি থেকে বাঁচতে বিনিয়োগকারীরা ডলার ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোও স্বর্ণ কেনায় জোর দিয়েছে। ডলার-নির্ভরতা কমাতে চীন বর্তমানে সবচেয়ে বড় স্বর্ণ ক্রেতা হিসেবে চিহ্নিত। এমনকি ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠান টেথারও এমন পরিমাণ স্বর্ণ কিনেছে যা অনেক ছোট দেশের রিজার্ভকেও পেছনে ফেলেছে। সাম্প্রতিক দিনে দাম কিছুটা সংশোধন হলেও, বিনিয়োগকারীদের কাছে এটি এখনও সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবেই বিবেচিত হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…