যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘাতক বোম্ব সাইক্লোন, জরুরি সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ১০:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘাতক বোম্ব সাইক্লোন, জরুরি সতর্কতা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শক্তিশালী এক ‘বোম্ব সাইক্লোন’ দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক উপকূলে আঘাত হানতে পারে। এই শীতকালীন ঝড়ের প্রভাবে অস্বাভাবিক তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার এই ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাবে। নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলে হারিকেনের গতিতে দমকা হাওয়া ও তুষারপাত বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এই প্রক্রিয়াকে ‘বোম্বোজেনেসিস’ বলা হয়, যার ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসে। এর প্রভাবে সাধারণত যেসব এলাকায় শীত কম দেখা যায়, সেখানেও এবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ এই শীতকালীন ঝড় সতর্কতার আওতায় রয়েছেন। জর্জিয়া, ক্যারোলাইনা ও দক্ষিণ ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায় ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় ২০১০ সালের পর সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে। এই অঞ্চলগুলো এখনও গত সপ্তাহের প্রাণঘাতী ঝড়ের ধ্বংসস্তূপ কাটিয়ে উঠতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...