বিজ্ঞাপন

বলিউড বিতর্কের মাঝেই মেলানিয়ার ডকুমেন্টারির প্রিমিয়ারে এ আর রহমান

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ৫:৩০ পিএম
বলিউড বিতর্কের মাঝেই মেলানিয়ার ডকুমেন্টারির প্রিমিয়ারে এ আর রহমান

ভারতের সংগীত জগতে ধর্মীয় মেরুকরণ নিয়ে সমালোচনার ঝড় তুলে বর্তমানে আলোচনার কেন্দ্রে অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এমন সময়েই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পা রাখলেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেনেডি সেন্টারে মেলানিয়ার জীবনভিত্তিক তথ্যচিত্র ‘মেলানিয়া’-র বিশেষ প্রিমিয়ারে উপস্থিত হয়ে নজর কাড়েন এই ভারতীয় শিল্পী।

শুক্রবার সারা বিশ্বে মুক্তির আগে আয়োজিত এই অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, হলিউড তারকা জর্ডান বেলফোর্ট এবং যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্সের মতো প্রভাবশালী ব্যক্তিরা এতে অংশ নেন। যদিও মুক্তির আগে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছিল, তবু প্রিমিয়ারে আর রহমানের উপস্থিতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ৪০ মিলিয়ন ডলারের এই প্রযোজনায় ফার্স্ট লেডিকে শুধু ফ্যাশন আইকন হিসেবেই নয়, বরং রাষ্ট্র পরিচালনার নেপথ্যের কুশীলব হিসেবেও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি বলিউডে কাজের সুযোগ কমে যাওয়ার পেছনে ধর্মীয় বিভাজনকে দায়ী করে আলোচনার সৃষ্টি করেছিলেন রহমান। দেশে চলা এই বিতর্কের মাঝেই মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণ তার আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার এক নতুন দিক তুলে ধরল। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মেলানিয়ার ভূমিকা এই তথ্যচিত্রের অন্যতম প্রধান আকর্ষণ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...