বিজ্ঞাপন

নিপাহ আতঙ্কে মালয়েশিয়া, বাংলাদেশ-ভারত যাত্রীদের কঠোর স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ১:৫৭ পিএম
নিপাহ আতঙ্কে মালয়েশিয়া, বাংলাদেশ-ভারত যাত্রীদের কঠোর স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিপাহ ভাইরাসের সম্ভাব্য বিস্তার রুখতে এবার কঠোর অবস্থানে গেল মালয়েশিয়া। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালু করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই দুই দেশ থেকে কেউ রোগ বয়ে নিয়ে আসছেন কিনা তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের তাপমাত্রা মাপার কাজ অব্যাহত থাকবে। নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে উচ্চ জ্বর একটি প্রধান লক্ষণ, তাই এ নিয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে। তবে এই দুই দেশের যাত্রীদের জন্য আলাদা কোনো ইমিগ্রেশন লেন খোলা হয়নি। তবে স্ক্যানিংয়ের সময় কারো শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে আরও গভীর পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ও ভারতকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে কুয়ালালামপুর। আগাম সতর্কতা হিসেবে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে যাতে ভাইরাসটি মালয়েশিয়ার ভেতরে ছড়িয়ে পড়তে না পারে। কর্তৃপক্ষ আশা করছে, এই কঠোর নজরদারির মাধ্যমে দেশটিতে সংক্রমণের ঝুঁকি অনেকাংশেই কমে আসবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...