ইরানে যুদ্ধজাহাজ পাঠালেন ট্রাম্প, আশা সংঘাত এড়ানোর
পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়িয়ে ইরানকে চাপে রাখার কৌশলও অব্যাহত রেখেছে ওয়াশিংটন। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংঘাতের পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানেই তারা বেশি আগ্রহী।
ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদেই মার্কিন বাহিনীকে শক্তিশালী করা হয়েছিল। বর্তমানে ইরানের দিকে একটি বিশাল রণতরী রওনা করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে যদি বিষয়টির নিস্পত্তি করা যায়, তবে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ পৌঁছেছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যা কিছু করা প্রয়োজন তা করতে প্রস্তুত তারা। তবে সব বিকল্প এখনও খোলা রাখা হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে যুদ্ধজাহাজ পাঠালেন ট্রাম্প, আশা সংঘাত এড়ানোর
পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়িয়ে ইরানকে চাপে রাখার কৌশলও অব্যাহত রেখেছে ওয়াশিংটন। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংঘাতের পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানেই তারা বেশি আগ্রহী।
ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদেই মার্কিন বাহিনীকে শক্তিশালী করা হয়েছিল। বর্তমানে ইরানের দিকে একটি বিশাল রণতরী রওনা করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে যদি বিষয়টির নিস্পত্তি করা যায়, তবে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ পৌঁছেছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যা কিছু করা প্রয়োজন তা করতে প্রস্তুত তারা। তবে সব বিকল্প এখনও খোলা রাখা হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…