ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে গভীর উদ্বেগ, গোপনে শল্যচিকিৎসার অভিযোগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের জটিলতা নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, কারাবন্দি ইমরানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ ধরা পড়েছে, যা দ্রুত চিকিৎসা না হলে তাকে স্থায়ীভাবে অন্ধ করে দিতে পারে। অভিযোগ উঠেছে, পরিবার বা দলীয় নেতৃত্বকে কোনো তথ্য না দিয়েই তাকে গোপনে আদিয়ালা জেল থেকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) স্থানান্তর করা হয়।
পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইমরান খানের দৃষ্টিশক্তি বর্তমানে ঝাপসা হয়ে পড়ছে এবং প্রায় তিন মাস ধরে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। দলটির অভিযোগ, এই গোপনীয়তা আন্তর্জাতিক বন্দি অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এরই মধ্যে তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে চিঠি দিয়ে ইমরানকে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং পরিবারের সঙ্গে দেখা করার অনুমতির দাবি জানিয়েছে।

অবশ্য পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাড় এই আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শক্রমে গত ২৪ জানুয়ারি রাতে ইমরান খানের লিখিত সম্মতি নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাত্র ২০ মিনিটের একটি ছোট মেডিকেল প্রসিডিউর সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে গভীর উদ্বেগ, গোপনে শল্যচিকিৎসার অভিযোগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের জটিলতা নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, কারাবন্দি ইমরানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ ধরা পড়েছে, যা দ্রুত চিকিৎসা না হলে তাকে স্থায়ীভাবে অন্ধ করে দিতে পারে। অভিযোগ উঠেছে, পরিবার বা দলীয় নেতৃত্বকে কোনো তথ্য না দিয়েই তাকে গোপনে আদিয়ালা জেল থেকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) স্থানান্তর করা হয়।
পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইমরান খানের দৃষ্টিশক্তি বর্তমানে ঝাপসা হয়ে পড়ছে এবং প্রায় তিন মাস ধরে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। দলটির অভিযোগ, এই গোপনীয়তা আন্তর্জাতিক বন্দি অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এরই মধ্যে তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে চিঠি দিয়ে ইমরানকে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং পরিবারের সঙ্গে দেখা করার অনুমতির দাবি জানিয়েছে।

অবশ্য পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাড় এই আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শক্রমে গত ২৪ জানুয়ারি রাতে ইমরান খানের লিখিত সম্মতি নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাত্র ২০ মিনিটের একটি ছোট মেডিকেল প্রসিডিউর সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…