বিজ্ঞাপন

তীব্র শীতে ইউক্রেনে হামলা বন্ধের প্রতিশ্রুতি পুতিনের

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ১০:৫৮ এএম
তীব্র শীতে ইউক্রেনে হামলা বন্ধের প্রতিশ্রুতি পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না রাশিয়া। বৃহস্পতিবার ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশটিতে চলমান তীব্র শৈত্যপ্রবাহের কারণে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং কিয়েভসহ অন্যান্য শহরে বোমাবর্ষণ স্থগিত রাখতে রাজি করিয়েছেন। ট্রাম্প জানান, পুতিনের সাথে তার এই আলোচনা খুবই ইতিবাচক ছিল।

এর আগে একজন ইউক্রেনীয় এমপি অ্যালেক্সেই গোনচারেঙ্কো জানিয়েছিলেন যে বিদ্যুৎ খাতে হামলা বন্ধে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। অবশ্য ট্রাম্পের এই বক্তব্যের পর সাংবাদিকরা যখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে ইউক্রেনে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা আগামী রোববার থেকে মাইনাস ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের এই সংঘাতে সম্প্রতি বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করাই রুশ বাহিনীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গত ২৬ জানুয়ারি রাতভর চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। দেশটির বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, সরকার সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে, তবে এখনও ১০ লাখেরও বেশি গৃহস্থালি বিদ্যুতের অন্ধকারে রয়ে গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...