নিপাহ ঝুঁকিতে মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং জোরদার
নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে মালয়েশিয়ায় কড়া নজরদারি শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমাদ জানিয়েছেন, বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নজর রাখা হচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এসব দেশ থেকে আগতদের শনাক্ত করতে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক প্রবেশপথে থার্মাল স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে দেহের তাপমাত্রা পরীক্ষা চালু করা হয়েছে।
কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও বাংলাদেশ উচ্চঝুঁকির তালিকায় থাকায় এই লক্ষ্যভিত্তিক স্ক্রিনিং জরুরি হয়ে পড়েছে। তবে এই যাত্রীদের জন্য কোনো আলাদা রুট রাখা হয়নি। প্রাথমিক স্ক্রিনিংয়ের সময় কারো মধ্যে জ্বরের মতো উপসর্গ দেখা দিলে তাদের আরও বিস্তারিত পরীক্ষার জন্য পাঠানো হবে। ড. জুলকেফলি আহমাদ আরও জানান, ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে তারা।

আরএইচবি-আইজেএন হার্ট হেলথ স্ক্রিনিং মোবাইল ইউনিটের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ার প্রতিটি প্রবেশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিপাহ ঝুঁকিতে মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং জোরদার
নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে মালয়েশিয়ায় কড়া নজরদারি শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমাদ জানিয়েছেন, বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নজর রাখা হচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এসব দেশ থেকে আগতদের শনাক্ত করতে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক প্রবেশপথে থার্মাল স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে দেহের তাপমাত্রা পরীক্ষা চালু করা হয়েছে।
কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও বাংলাদেশ উচ্চঝুঁকির তালিকায় থাকায় এই লক্ষ্যভিত্তিক স্ক্রিনিং জরুরি হয়ে পড়েছে। তবে এই যাত্রীদের জন্য কোনো আলাদা রুট রাখা হয়নি। প্রাথমিক স্ক্রিনিংয়ের সময় কারো মধ্যে জ্বরের মতো উপসর্গ দেখা দিলে তাদের আরও বিস্তারিত পরীক্ষার জন্য পাঠানো হবে। ড. জুলকেফলি আহমাদ আরও জানান, ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে তারা।

আরএইচবি-আইজেএন হার্ট হেলথ স্ক্রিনিং মোবাইল ইউনিটের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ার প্রতিটি প্রবেশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…