ইরান সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েন ওয়াশিংটনের
ইরানের সাথে চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করলো যুক্তরাষ্ট্র। গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের একটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে প্রবেশ করেছে বলে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই সামরিক পদক্ষেপকে ইরানকে ঘিরে চলমান সংঘাতের জের ধরে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নতুন এই যুদ্ধজাহাজ যোগ হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের সক্ষমতা আরও বেড়েছে। বর্তমানে সেখানে ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, বৃহত্তর সংঘাত এড়াতে ওয়াশিংটন এমন কৌশল নিয়েছে যা তেহরানের জন্য বড় চাপ সৃষ্টি করতে পারে।

কয়েক দশকের মধ্যে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় সামরিক মহড়া বা সমাবেশ হিসেবে গণ্য হচ্ছে। যুদ্ধজাহাজের পাশাপাশি অতিরিক্ত যুদ্ধবিমান ও সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান থেকেও কঠোর সতর্কবার্তা আসতে শুরু করেছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরান সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েন ওয়াশিংটনের
ইরানের সাথে চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করলো যুক্তরাষ্ট্র। গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের একটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে প্রবেশ করেছে বলে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই সামরিক পদক্ষেপকে ইরানকে ঘিরে চলমান সংঘাতের জের ধরে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নতুন এই যুদ্ধজাহাজ যোগ হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের সক্ষমতা আরও বেড়েছে। বর্তমানে সেখানে ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, বৃহত্তর সংঘাত এড়াতে ওয়াশিংটন এমন কৌশল নিয়েছে যা তেহরানের জন্য বড় চাপ সৃষ্টি করতে পারে।

কয়েক দশকের মধ্যে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় সামরিক মহড়া বা সমাবেশ হিসেবে গণ্য হচ্ছে। যুদ্ধজাহাজের পাশাপাশি অতিরিক্ত যুদ্ধবিমান ও সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান থেকেও কঠোর সতর্কবার্তা আসতে শুরু করেছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…