টালমাটাল অঞ্চলে শান্তির বার্তায় পেজেশকিয়ান-শেহবাজের ফোনালাপ

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ১১:১২ পিএম
টালমাটাল অঞ্চলে শান্তির বার্তায় পেজেশকিয়ান-শেহবাজের ফোনালাপ

আঞ্চলিক পরিস্থিতির উত্তেজনা এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা সংকট সমাধানে সামরিক পথের বদলে কূটনৈতিক সম্পৃক্ততা এবং অব্যাহত সংলাপকেই সবচেয়ে কার্যকরী হিসেবে গুরুত্ব দিয়েছেন।

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেহবাজ শরিফ জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যেও একই বিষয়ে ফোনালাপ হয়।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এদিকে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোট দানে পাকিস্তানের অবস্থানের জন্য তেহরান ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়েছে। জেনেভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ওই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে চীন ও ভারতের সাথে পাকিস্তানও ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...