বিজ্ঞাপন

চিয়াং মাইয়ে সামরিক বিমান বিধ্বস্ত, প্রশিক্ষণ চলাকালীন নিহত ২ পাইলট

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৯:৫২ পিএম
চিয়াং মাইয়ে সামরিক বিমান বিধ্বস্ত, প্রশিক্ষণ চলাকালীন নিহত ২ পাইলট

উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের একটি বনভূমিতে বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। প্রশিক্ষণ মহড়ার সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। রয়্যাল থাই এয়ার ফোর্স (আরটিএএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আরটিএএফের মুখপাত্র চাকরিত থাম্মাভিচাই জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই দুই পাইলট যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার বা ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। সৌভাগ্যবশত, বিমানটি বনাঞ্চলে পতিত হওয়ায় এলাকায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি এবং সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান চলাচল নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী বিস্তারিত তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রয়্যাল থাই এয়ার ফোর্স। উল্লেখ্য, এর আগে গত বছরের এপ্রিলে ব্যাংককের কাছে একটি পুলিশ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ছয় কর্মকর্তা নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...