নেতানিয়াহুর ফোনে লাল টেপ: গুপ্তচরবৃত্তির ভয় নাকি নিরাপত্তা?
জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট ভবন নেসেটের পার্কিং এলাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ছবিতে দেখা যায়, তিনি ফোনে কথা বলছেন কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার মোবাইলের ক্যামেরা লেন্স ও সেন্সর মোটা লাল রঙের টেপ দিয়ে ঢেকে রাখা। এই অস্বাভাবিক দৃশ্য নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা।
বিষয়টি সামনে আনেন পডকাস্টার মারিও নফাল। তিনি প্রশ্ন তুলেছেন, একজন প্রধানমন্ত্রীকে কেন এমন সতর্কতা অবলম্বন করতে হয়। তবে মার্কিন গণমাধ্যম হাইপফ্রেশ জানিয়েছে, এটি কোনো সাধারণ স্টিকার নয়, এটি ‘ট্যাম্পার-এভিডেন্ট সিল’। উচ্চ নিরাপত্তাসংশ্লিষ্ট এলাকায় গোপন রেকর্ডিং বা গুপ্তচরবৃত্তি রোধে এই পদ্ধতি ব্যবহার করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের ক্যামেরা ও সেন্সর দিয়ে অজান্তেই গোপন তথ্য ফাঁস হতে পারে, তাই নেসেটের মতো স্থানে এটি বাধ্যতামূলক।

এই ঘটনা নিয়ে নফাল আরও বলেন, দেশের সর্বোচ্চ ব্যক্তির এমন নিরাপত্তার প্রয়োজন হলে সাধারণ মানুষের গোপনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে। নিরাপত্তা বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম ক্ল্যাশ রিপোর্ট জানিয়েছে, ফোনের সংবেদনশীল অংশ ঢেকে রাখা গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সুরক্ষিত রাখার অংশ। সাইবার নিরাপত্তার এই যুগে প্রযুক্তির অপব্যবহার রোধে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নেতানিয়াহুর ফোনে লাল টেপ: গুপ্তচরবৃত্তির ভয় নাকি নিরাপত্তা?
জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট ভবন নেসেটের পার্কিং এলাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ছবিতে দেখা যায়, তিনি ফোনে কথা বলছেন কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার মোবাইলের ক্যামেরা লেন্স ও সেন্সর মোটা লাল রঙের টেপ দিয়ে ঢেকে রাখা। এই অস্বাভাবিক দৃশ্য নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা।
বিষয়টি সামনে আনেন পডকাস্টার মারিও নফাল। তিনি প্রশ্ন তুলেছেন, একজন প্রধানমন্ত্রীকে কেন এমন সতর্কতা অবলম্বন করতে হয়। তবে মার্কিন গণমাধ্যম হাইপফ্রেশ জানিয়েছে, এটি কোনো সাধারণ স্টিকার নয়, এটি ‘ট্যাম্পার-এভিডেন্ট সিল’। উচ্চ নিরাপত্তাসংশ্লিষ্ট এলাকায় গোপন রেকর্ডিং বা গুপ্তচরবৃত্তি রোধে এই পদ্ধতি ব্যবহার করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের ক্যামেরা ও সেন্সর দিয়ে অজান্তেই গোপন তথ্য ফাঁস হতে পারে, তাই নেসেটের মতো স্থানে এটি বাধ্যতামূলক।

এই ঘটনা নিয়ে নফাল আরও বলেন, দেশের সর্বোচ্চ ব্যক্তির এমন নিরাপত্তার প্রয়োজন হলে সাধারণ মানুষের গোপনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে। নিরাপত্তা বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম ক্ল্যাশ রিপোর্ট জানিয়েছে, ফোনের সংবেদনশীল অংশ ঢেকে রাখা গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সুরক্ষিত রাখার অংশ। সাইবার নিরাপত্তার এই যুগে প্রযুক্তির অপব্যবহার রোধে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…