ভূরাজনৈতিক টানাপোড়েনে রুপির দরপতন, বিপদের হুঁশিয়ারি সমীক্ষায়

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৮:১৭ পিএম
ভূরাজনৈতিক টানাপোড়েনে রুপির দরপতন, বিপদের হুঁশিয়ারি সমীক্ষায়

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভারতীয় পার্লামেন্টে পেশ করা ২০২৫-২৬ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষায় দেশটির অর্থনীতির জন্য তাৎক্ষণিক বড় ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ভারতের অর্থনীতিতে তারল্য সংকট, বৈদেশিক বিনিয়োগে ধীরগতি এবং রুপির বিনিময় মূল্যের ওপর চাপ পড়ার আশঙ্কা প্রকাশ করেছে এই প্রতিবেদন।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ভূরাজনীতির কারণে ভারত বর্তমানে চাপের মুখে রয়েছে। রুপির মূল্য অবমূল্যায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির প্রভাব কম হতে পারে, তবে এটি বিনিয়োগকারীদের মনে সংশয় সৃষ্টি করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেবলকয়েন বা ডিজিটাল মুদ্রার প্রসার এবং পুঁজি পাচারের ঝুঁকিও ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

আগামী দিনগুলোতে তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। ২০২৬ সালের বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে সমীক্ষায় সতর্ক করা হয়েছে যে, বৈশ্বিক পুঁজি প্রবাহে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার সরাসরি প্রভাব রুপির ওপর পড়বে, যা দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...