ইরানে হামলার প্রস্তুতি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েল নিশানায়
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন। গত বুধবার ‘ট্রুথ সোশ্যাল’ এক পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গত গ্রীষ্মের চেয়েও মারাত্মক হবে। একইসঙ্গে তিনি পরমাণু অস্ত্র ছাড়াই একটি সমতাভিত্তিক চুক্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানান।
সামরিক দিক থেকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সোমবার ভারত মহাসাগরে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প মনে করেন, এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা সম্ভাব্য অভিযান বা মিত্রদের সুরক্ষায় সহায়ক হবে।

মার্কিন এই হুঁশিয়ারির পর ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হানবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে হামলার প্রস্তুতি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েল নিশানায়
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন। গত বুধবার ‘ট্রুথ সোশ্যাল’ এক পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গত গ্রীষ্মের চেয়েও মারাত্মক হবে। একইসঙ্গে তিনি পরমাণু অস্ত্র ছাড়াই একটি সমতাভিত্তিক চুক্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানান।
সামরিক দিক থেকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সোমবার ভারত মহাসাগরে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প মনে করেন, এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা সম্ভাব্য অভিযান বা মিত্রদের সুরক্ষায় সহায়ক হবে।

মার্কিন এই হুঁশিয়ারির পর ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হানবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…