ট্রাম্পের বড় হামলার ইঙ্গিত, ইসরায়েলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৭:৩৫ পিএম
ট্রাম্পের বড় হামলার ইঙ্গিত, ইসরায়েলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের কোনো অগ্রগতি না হওয়ায় সম্ভাব্য বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি হামলা চালায়, তবে তারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হানবে।

গত বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক অস্ত্র ছাড়া একটি সমঝোতার জন্য তেহরানের প্রতি আহ্বান জানালেও ভবিষ্যতের যেকোনো হামলা গত গ্রীষ্মের চেয়েও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন। সামরিক বিকল্পকে শক্তিশালী করতে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ভারত মহাসাগর হয়ে ইরানের দিকে এগিয়ে পাঠানো হয়েছে।

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। অন্যদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির এক শীর্ষ উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের যেকোনো আগ্রাসনের জবাব ইসরায়েলের মাটিতে হানা দিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মধ্যেই দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...