চোখের চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান, স্বাস্থ্য ভালো আছেন দাবি মন্ত্রীর
আদিয়ালা কারাগারে বন্দি থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য সম্প্রতি পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল। দেশটির ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শক্রমে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় ২০ মিনিটের মেডিকেল প্রক্রিয়া শেষে তিনি আবার কারাগারে ফিরে গেছেন। তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন।
মন্ত্রী জানান, কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত চিকিৎসার প্রয়োজনের কথা জানান। এরপরই তার লিখিত সম্মতি নিয়ে তাকে পিমসে নেওয়া হয় এবং সেখানে সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন হয়। এদিকে, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান দাবি করেছেন যে, গত ২০ ডিসেম্বরের পর থেকে কোনো নেতা বা পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে পারেননি এবং তিনি চোখের সংক্রমণে ভুগছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের শারীরিক অবস্থা গুরুতর—এমন সব গুজব উড়িয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি জানান, বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ইমরান খান এখন পুরোপুরি সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চোখের চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান, স্বাস্থ্য ভালো আছেন দাবি মন্ত্রীর
আদিয়ালা কারাগারে বন্দি থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য সম্প্রতি পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল। দেশটির ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শক্রমে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় ২০ মিনিটের মেডিকেল প্রক্রিয়া শেষে তিনি আবার কারাগারে ফিরে গেছেন। তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন।
মন্ত্রী জানান, কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত চিকিৎসার প্রয়োজনের কথা জানান। এরপরই তার লিখিত সম্মতি নিয়ে তাকে পিমসে নেওয়া হয় এবং সেখানে সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন হয়। এদিকে, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান দাবি করেছেন যে, গত ২০ ডিসেম্বরের পর থেকে কোনো নেতা বা পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে পারেননি এবং তিনি চোখের সংক্রমণে ভুগছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের শারীরিক অবস্থা গুরুতর—এমন সব গুজব উড়িয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি জানান, বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ইমরান খান এখন পুরোপুরি সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…