ট্রাম্পের ইরান হামলার ইঙ্গিত, ইসরায়েলকে টার্গেটের হুঁশিয়ারি তেহরানের
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা যাচাই করছেন। এরই মধ্যে সম্ভাব্য সংঘাতের আবহ তৈরি করে ভারত মহাসাগরে প্রবেশ করেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন।
গত বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়াই একটি সমতাভিত্তিক চুক্তি করা উচিত। একই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গত গ্রীষ্মের চেয়েও ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে তার সামরিক বিকল্প অনেক বিস্তৃত হয়েছে বলে মনে করছেন তিনি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তারা ইসরায়েলকে তাদের লক্ষ্যবস্তু করবে। অপরদিকে সোমবার থেকে ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন ধীরে ধীরে ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা সম্ভাব্য অভিযানে ভূমিকা পালনের পাশাপাশি মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের ইরান হামলার ইঙ্গিত, ইসরায়েলকে টার্গেটের হুঁশিয়ারি তেহরানের
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা যাচাই করছেন। এরই মধ্যে সম্ভাব্য সংঘাতের আবহ তৈরি করে ভারত মহাসাগরে প্রবেশ করেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন।
গত বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়াই একটি সমতাভিত্তিক চুক্তি করা উচিত। একই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তা গত গ্রীষ্মের চেয়েও ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে তার সামরিক বিকল্প অনেক বিস্তৃত হয়েছে বলে মনে করছেন তিনি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তারা ইসরায়েলকে তাদের লক্ষ্যবস্তু করবে। অপরদিকে সোমবার থেকে ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন ধীরে ধীরে ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা সম্ভাব্য অভিযানে ভূমিকা পালনের পাশাপাশি মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…