ইরান সংকট: বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, ইসরায়েলে পাল্টা হামলার হুমকি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৭:১২ পিএম
ইরান সংকট: বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, ইসরায়েলে পাল্টা হামলার হুমকি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা একপ্রকার স্থবির হয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনা করছেন। এমন পরিস্থিতিতে তেহরান ক্ষোভে ফেটে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তার জবাবে ইসরায়েল তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়াই একটি সমতাভিত্তিক চুক্তি করতে হবে। অন্যথায়, গত গ্রীষ্মের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। এদিকে, সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ সোমবার থেকেই ভারত মহাসাগর অতিক্রম করে ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে চূড়ান্ত আক্রমণের কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ট্রাম্প মনে করেন, এই অঞ্চলে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে সামরিক বিকল্পগুলো এখন আরও বিস্তৃত হয়েছে। এই নৌবহর মিত্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সরাসরি অভিযানে সহায়তা করতে সক্ষম বলে ওয়াশিংটন মনে করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...