হাজার ড্রোন যুক্ত হলো সেনাবাহিনীতে, আগ্রাসনের জবাবে ইরানের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৫:৪২ পিএম
হাজার ড্রোন যুক্ত হলো সেনাবাহিনীতে, আগ্রাসনের জবাবে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েনের প্রেক্ষাপটে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করল ইরান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীতে এক হাজার নতুন ড্রোন যুক্ত করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান জানিয়েছেন, যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জবাবে তারা ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিতে প্রস্তুত রয়েছেন।

ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, বর্তমানে যে ধরনের হুমকির মুখোমুখি তারা হচ্ছেন, তা মোকাবিলায় দ্রুত যুদ্ধক্ষমতা ধরে রাখা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী করা ইরানি সেনাবাহিনীর চলমান কর্মসূচির অংশ। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন।

আব্বাস আরাঘচি তার বার্তায় উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের দীর্ঘমেয়াদী হামলা এবং ট্রাম্প প্রশাসনের পারমাণবিক হুমকির মোকাবিলা করে তেহরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ১২ দিনের ওই যুদ্ধ পরিস্থিতি থেকে পাওয়া শিক্ষা ইরানকে আগামী দিনে আরও দ্রুত ও গভীরভাবে সাড়া দিতে সক্ষম করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...