মালয়েশিয়ার মন্ত্রীর দাবি, কাজের চাপেই মানুষ হয়ে পড়ছে সমকামী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি বিন হাসান সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, কর্মক্ষেত্রে মানুষের ওপর যদি অত্যধিক চাপ সৃষ্টি হয়, তবে তা তাদের এলজিবিটি (সমকামী) সম্প্রদায়ের সদস্য হতে প্রভাবিত করতে পারে। দেশটির সংসদে এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী।
এক গবেষণার উদ্ধৃতি দিয়ে জুলকিফলি বলেন, এলজিবিটি আচরণের পেছনে শুধু কাজের চাপ নয়, সামাজিক প্রভাব, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যৌনতা সংক্রান্ত বিষয়গুলোও জড়পূর্বক কাজ করে। ২০১৭ সালের ওই গবেষণায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে। রান্তাউ পাঞ্জাং আসনের সংসদ সদস্য দাতুক সিতি জাইলাহ মোহদ ইউসুফের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয়। তবে এলজিবিটি জনগোষ্ঠীর সঠিক হিসাব সরকারের কাছে নেই বলেও জানান তিনি।

এদিকে, হুলু তেরেঙ্গানু আসনের সাংসদ দাতুক রোসোল ওয়াহিদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে এলজিবিটি সংশ্লিষ্ট অভিযোগে মোট ১৩৫টি মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার প্রচলিত আইনে এখনো সমলিঙ্গ সম্পর্ক সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ার মন্ত্রীর দাবি, কাজের চাপেই মানুষ হয়ে পড়ছে সমকামী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি বিন হাসান সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, কর্মক্ষেত্রে মানুষের ওপর যদি অত্যধিক চাপ সৃষ্টি হয়, তবে তা তাদের এলজিবিটি (সমকামী) সম্প্রদায়ের সদস্য হতে প্রভাবিত করতে পারে। দেশটির সংসদে এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী।
এক গবেষণার উদ্ধৃতি দিয়ে জুলকিফলি বলেন, এলজিবিটি আচরণের পেছনে শুধু কাজের চাপ নয়, সামাজিক প্রভাব, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যৌনতা সংক্রান্ত বিষয়গুলোও জড়পূর্বক কাজ করে। ২০১৭ সালের ওই গবেষণায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে। রান্তাউ পাঞ্জাং আসনের সংসদ সদস্য দাতুক সিতি জাইলাহ মোহদ ইউসুফের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয়। তবে এলজিবিটি জনগোষ্ঠীর সঠিক হিসাব সরকারের কাছে নেই বলেও জানান তিনি।

এদিকে, হুলু তেরেঙ্গানু আসনের সাংসদ দাতুক রোসোল ওয়াহিদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে এলজিবিটি সংশ্লিষ্ট অভিযোগে মোট ১৩৫টি মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার প্রচলিত আইনে এখনো সমলিঙ্গ সম্পর্ক সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…