বিজ্ঞাপন

আচেহে অবৈধ সম্পর্কে জড়িয়ে যুগলকে প্রকাশ্যে ১৪০ বেত্রাঘাত

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৪:১৪ পিএম
আচেহে অবৈধ সম্পর্কে জড়িয়ে যুগলকে প্রকাশ্যে ১৪০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অবৈধ শারীরিক সম্পর্ক এবং মদ্যপানের দায়ে এক নারী-পুরুষকে প্রকাশ্যে প্রচণ্ড শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় শরিয়া পুলিশের তত্ত্বাবধানে ওই যুগলের পিঠে মোট ১৪০ বার বেত্রাঘাত করা হয়। এই নির্যাতন সহ্য করতে না পেরে নারীটি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আচেহ শহরের একটি পাবলিক পার্কে বহু মানুষের সামনে এই কঠোর শাস্তি কার্যকর করা হয়। বান্দা আচেহ শরিয়া পুলিশের প্রধান মুহাম্মদ রিজাল জানান, বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য তাদের ১০০ বার এবং মদ্যপানের অপরাধে ৪০ বার বেত দিয়ে আঘাত করা হয়। ২০০১ সালে স্বায়ত্তশাসন লাভের পর থেকে ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ হিসেবে আচেহে শরিয়া আইন কার্যকর রয়েছে, যেখানে এমন অপরাধের জন্য কঠোর বিচারের বিধান রয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে ওই প্রদেশে মোট ছয়জনকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন শরিয়া পুলিশ সদস্য ও তার নারী সঙ্গীকে ব্যক্তিগত স্থানে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ায় ২৩ বার বেত্রাঘাত করা হয়। স্থানীয় আইন বিশেষজ্ঞদের মতে, শরিয়া আইন প্রয়োগের পর থেকে এটিই অন্যতম বড় শাস্তিমূলক ঘটনা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...