বঙ্গোপসাগরে ‘মিলান ২০২৬’: ভারত-রাশিয়ার যৌথ নৌমহড়া শুরু হচ্ছে

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৩:৩৬ পিএম
বঙ্গোপসাগরে ‘মিলান ২০২৬’: ভারত-রাশিয়ার যৌথ নৌমহড়া শুরু হচ্ছে

আসন্ন ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনা করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। এই মহড়ার নামকরণ করা হয়েছে ‘মিলান ২০২৬’। রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের অন্যতম শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’ এই মহড়ায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে।

ওমানের রাজধানী মাস্কাট বন্দর ত্যাগ করার পর রাশিয়ান যুদ্ধজাহাজটি উত্তর ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটি ভারতের বিশাখাপত্তনম বন্দরে অনানুষ্ঠানিক সফর সম্পন্ন করবে এবং এরপর বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য মূল মহড়ায় যোগ দেবে।

গত বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এই মহড়ার কথা জানিয়েছিলেন। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বিশাখাপত্তনমে আয়োজিত এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ও মহড়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে। প্রতি দুই বছর অন্তর ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড এই বহুপাক্ষিক নৌ মহড়ার আয়োজন করে থাকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...