গাজার সাংবাদিকের ১৪ লাখ ফলোয়ারের টিকটক অ্যাকাউন্ট বন্ধ
ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের এই সাংবাদিকের ওই অ্যাকাউন্টে প্রায় ১৪ লাখ অনুসারী ছিল। গত বুধবার গাজা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
এমি পুরস্কারজয়ী এই সাংবাদিক ভিডিওতে বলেছেন, তিনি আগের মতো কিছু সাময়িক সীমাবদ্ধতা আশা করেছিলেন কিন্তু চিরতরে অ্যাকাউন্ট বন্ধ হবে—তা ভাবেননি। তবে বিসানের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর তার নামে একটি অ্যাকাউন্ট দেখা গেলেও সেখানে জানানো হয় যে কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর মনে হতে পারে—এমন পোস্টগুলো অনুপলব্ধ। ওই অ্যাকাউন্টের সর্বশেষ পোস্টটি দেখা গেছে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বরের, যা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় তিন সপ্তাহ আগের।
বিসান এই পদক্ষেপের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও করপোরেট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য এবং টিকটকের যুক্তরাষ্ট্র শাখার নতুন সিইও অ্যাডাম প্রেসারের দিকে ইঙ্গিত করেছেন। গত বছর নিউইয়র্কে ইসরায়েলপন্থিদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু টিকটককে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম বলে উল্লেখ করেছিলেন। এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে আল জাজিরা, তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

গাজার সাংবাদিকের ১৪ লাখ ফলোয়ারের টিকটক অ্যাকাউন্ট বন্ধ
ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের এই সাংবাদিকের ওই অ্যাকাউন্টে প্রায় ১৪ লাখ অনুসারী ছিল। গত বুধবার গাজা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
এমি পুরস্কারজয়ী এই সাংবাদিক ভিডিওতে বলেছেন, তিনি আগের মতো কিছু সাময়িক সীমাবদ্ধতা আশা করেছিলেন কিন্তু চিরতরে অ্যাকাউন্ট বন্ধ হবে—তা ভাবেননি। তবে বিসানের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর তার নামে একটি অ্যাকাউন্ট দেখা গেলেও সেখানে জানানো হয় যে কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর মনে হতে পারে—এমন পোস্টগুলো অনুপলব্ধ। ওই অ্যাকাউন্টের সর্বশেষ পোস্টটি দেখা গেছে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বরের, যা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় তিন সপ্তাহ আগের।
বিসান এই পদক্ষেপের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও করপোরেট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য এবং টিকটকের যুক্তরাষ্ট্র শাখার নতুন সিইও অ্যাডাম প্রেসারের দিকে ইঙ্গিত করেছেন। গত বছর নিউইয়র্কে ইসরায়েলপন্থিদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু টিকটককে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম বলে উল্লেখ করেছিলেন। এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে আল জাজিরা, তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…