সন্ত্রাসের ঝুঁকিতে পাকিস্তান, ভ্রমণে না যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানে ভ্রমণের ব্যাপারে নিজেদের নাগরিকদের সতর্ত করেছে যুক্তরাষ্ট্র। গত ২৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে দেশটিতে যেতে নিরুৎসাহিত করেছে। সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের আশঙ্কার কথা উল্লেখ করে তারা বলেছে, যে কোনো সময় বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে।
পাকিস্তানকে ‘লেভেল–৩’ বা পুনর্বিবেচনা করে ভ্রমণ করার তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর, হোটেল, শপিং মল, স্কুল, হাসপাতাল এবং সরকারি ভবনের মতো জনবহুল স্থানগুলোতে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। এছাড়া দেশটির খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘লেভেল–৪’ বা ভ্রমণ না করার এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই অঞ্চলে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা বেশি ঘটায় মার্কিন নাগরিকদের সেখানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও এই সতর্কতা কার্যকর রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভে অংশগ্রহণ আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে অনেক মার্কিন নাগরিক আটকের শিকার হয়েছেন। ফলে নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের এসব নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সন্ত্রাসের ঝুঁকিতে পাকিস্তান, ভ্রমণে না যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানে ভ্রমণের ব্যাপারে নিজেদের নাগরিকদের সতর্ত করেছে যুক্তরাষ্ট্র। গত ২৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে দেশটিতে যেতে নিরুৎসাহিত করেছে। সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের আশঙ্কার কথা উল্লেখ করে তারা বলেছে, যে কোনো সময় বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে।
পাকিস্তানকে ‘লেভেল–৩’ বা পুনর্বিবেচনা করে ভ্রমণ করার তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর, হোটেল, শপিং মল, স্কুল, হাসপাতাল এবং সরকারি ভবনের মতো জনবহুল স্থানগুলোতে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। এছাড়া দেশটির খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘লেভেল–৪’ বা ভ্রমণ না করার এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই অঞ্চলে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা বেশি ঘটায় মার্কিন নাগরিকদের সেখানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও এই সতর্কতা কার্যকর রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভে অংশগ্রহণ আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে অনেক মার্কিন নাগরিক আটকের শিকার হয়েছেন। ফলে নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের এসব নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…