ইরানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা যুদ্ধের প্রস্তুতি তেহরানের

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ এএম
ইরানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা যুদ্ধের প্রস্তুতি তেহরানের

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ জমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে তেহরানের ওপর অতীতের চেয়েও ধ্বংসাত্মক আঘাত হানা হবে। তবে এই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, ইরানের দিকে এগিয়ে যাচ্ছে একটি বিশাল মার্কিন নৌবহর এবং তা অত্যন্ত দ্রুত মিশন শেষ করতে সক্ষম। তিনি বলেন, পরমাণু ইস্যুতে সমঝোতার সময় শেষ হয়ে আসছে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানের বর্তমান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে অবস্থান করছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হুমকি বা জবরদস্তি মেনে চলবে না। আব্বাস আরাগচি বলেন, ন্যায়সঙ্গত ও সমান পারমাণবিক চুক্তির ব্যাপারে তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আগ্রাসন করা হলে তারা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে কঠিন জবাব দেবে। জাতিসংঘে ইরান মিশনও একই সুরে বলেছে, আলোচনার প্রস্তাব তাদের দুর্বলতা নয় বরং তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...