বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে যুদ্ধে প্রস্তুত হচ্ছে ইরানের সামরিক বাহিনী

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ১০:২০ এএম
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে যুদ্ধে প্রস্তুত হচ্ছে ইরানের সামরিক বাহিনী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুমকি দিয়েছেন। গত বুধবার (২৮ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পরমাণু চুক্তি নিয়ে দ্রুত সমঝোতায় না আসলে ইরানের ওপর আগের চেয়েও ভয়াবহ আক্রমণ চালানো হবে। তবে এই হুমকিকে উপেক্ষা করে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে তেহরান।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালনে সক্ষম। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে, অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানের বর্তমান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের জবাবে তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

হুমকি বা জবরদস্তি ছাড়াই একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জানিয়েছে, আলোচনার প্রস্তাব দুর্বলতার পরিচয় নয়। তবে কোনোভাবেই যদি তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়, তবে তারা এমনভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে যা এর আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...