বিজ্ঞাপন

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৮:২৫ এএম
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

ভেনেজুয়েলা সীমান্তবর্তী কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে ক্রু ও যাত্রী মিলিয়ে ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা বুধবার (২৮ জানুয়ারি) এই হৃদয় বিদারক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এই দুর্ঘটনায় একজন আইনপ্রণেতা এবং কংগ্রেস নির্বাচনের একজন প্রার্থীসহ সবাই মারা গেছেন বলে জানা গেছে।

বিচক্রাফট ১৯০০ মডেলের ওই টুইন-প্রপেলার বিমানটি কুকুতা থেকে উড্ডয়ন করে ওকানিয়ায় অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই ফ্লাইট এনএসই ৮৮৪৯-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে মোট ১৩ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

প্রাণহানীর এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কংগ্রেসম্যান ডায়োজেনেস কুইন্তেরো আমায়া ও সম্ভাব্য কংগ্রেস প্রার্থী কার্লোস সালসেদো। স্বজনদের জানানোর জন্য একটি হটলাইন চালু করা হয়েছে এবং কলম্বিয়ার সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। ওই এলাকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল এবং কিছু অংশ গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...