পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিল ইসরায়েলি সেনা

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ২:৫৬ এএম
পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিল ইসরায়েলি সেনা

অধিকৃত পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের উপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক অস্ত্রধারী ইসরায়েলি নাগরিক এটিভি গাড়ি নিয়ে নামাজরত ফিলিস্তিনিকে ধাক্কা দেয় এবং তাকে রাস্তা থেকে সরে যেতে বলে।

ইসরায়েলি সেনাবাহিনী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা ছিলেন এবং ঘটনার পর তাকে সামরিক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ইসরায়েলি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার অস্ত্র জব্দ করে ৫ দিনের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছে।

ভুক্তভোগী ফিলিস্তিনি যুবকের বাবা মাজদি আবু মোখো বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় তার ছেলের দুই পায়ে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছেন। তিনি আরও অভিযোগ করেন, ওই ইসরায়েলি সেনা তার ছেলের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছিল, যদিও এটি ভিডিওতে ধরা পড়েনি।

মাজদি আবু মোখো বলেন, আক্রমণকারী একজন পরিচিত বসতি স্থাপনকারী যিনি গ্রামের কাছে একটি ফাঁড়ি স্থাপন করেছিলেন এবং অন্যান্য বসতি স্থাপনকারীদের সঙ্গে গবাদি পশু চরাতে আসতেন, রাস্তা অবরোধ করতেন এবং বাসি�

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...