সৌদি কর্তৃপক্ষের ঘোষণা: কাবা-মদিনায় তারাবি হবে ১০ রাকাত

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ পিএম
সৌদি কর্তৃপক্ষের ঘোষণা: কাবা-মদিনায় তারাবি হবে ১০ রাকাত

আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে তারাবিহ নামাজ ১০ রাকাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। তারাবিহের পর আলাদাভাবে ৩ রাকাত বিতর নামাজ পড়ার ব্যবস্থা থাকবে, ফলে মোট রাকাতের সংখ্যা দাঁড়াবে ১৩টি। দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে আগামী রমজানে এই নিয়মই অনুসরণ করা হবে।

বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই মসজিদের তারাবিহ নামাজ প্রতিদিন সারাবিশ্বে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কোটি কোটি মুসল্লি টিভি বা অনলাইনের মাধ্যমে কাবা ও মদিনার সাথে সময় মিলিয়ে ইবাদতে অংশ নিতে পারেন।

রমজান শুরু হওয়ার পূর্বেই নামাজের বিস্তারিত সময়সূচি এবং ইমামদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারের রমজানেও একই কাঠামো অনুযায়ী এই ইবাদত পালন করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...