রাজনৈতিক উত্তেজনার জেরে শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
২৬ ডিসেম্বর ২০২৫ ৫:৫৭ পিএম
রাজনৈতিক উত্তেজনার জেরে শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল বন্ধ

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী মনোভাবকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্বল ঘোষ জানান, তারা গত ডিসেম্বর থেকেই এই নীতি চালু করেছিলেন। তবে প্রথম দিকে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের মানবিক কারণে ছাড় দেওয়া হচ্ছিল।

উজ্বল ঘোষ বলেন, ‘বাংলাদেশে সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে আমরা সব ধরনের বাংলাদেশি নাগরিককে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে কোনো ব্যতিক্রম হবে না।’

অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, তাদের অধীনে ১৮০টি হোটেল রয়েছে, যারা এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলবে। এছাড়া অ্যাসোসিয়েশনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও একই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রতি বছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের জন্য শত শত বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করেন। এই সিদ্ধান্তের ফলে তাদের ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। স্থানীয় পর্যবেক্ষকরা এই সিদ্ধান্তকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হিসেবে দেখছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...