ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, পাঠানো হলো বিশাল নৌবহর
পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে চরম সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) তিনি ভেনেজুয়েলার চেয়েও বিশাল একটি নৌবহর মধ্যপ্রাচ্যের দেশটির দিকে পাঠিয়েছেন। এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আলোচনায় বসতে না আসে, তবে জুন মাসের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেছেন, এই নৌবহর খুব দ্রুত এবং শক্তিশালী অবস্থানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, অতীতে চুক্তি না করায় ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। এবার যদি তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে আসে না, তবে সেই হামলার চেয়েও মারাত্মক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য ও ইরানের জলসীমা সংলগ্ন মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, তেহরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তিনি ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে এসে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে বলেছেন যার ফলে আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, পাঠানো হলো বিশাল নৌবহর
পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে চরম সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) তিনি ভেনেজুয়েলার চেয়েও বিশাল একটি নৌবহর মধ্যপ্রাচ্যের দেশটির দিকে পাঠিয়েছেন। এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আলোচনায় বসতে না আসে, তবে জুন মাসের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেছেন, এই নৌবহর খুব দ্রুত এবং শক্তিশালী অবস্থানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, অতীতে চুক্তি না করায় ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। এবার যদি তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে আসে না, তবে সেই হামলার চেয়েও মারাত্মক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য ও ইরানের জলসীমা সংলগ্ন মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, তেহরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তিনি ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে এসে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে বলেছেন যার ফলে আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…