ট্রাম্পের সাবধানবার্তা: আলোচনায় না এলে ইরানে হামলা হবে মারাত্মক

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৭:৩৩ পিএম
ট্রাম্পের সাবধানবার্তা: আলোচনায় না এলে ইরানে হামলা হবে মারাত্মক

পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় বসতে ইরান অস্বীকার করলে দেশটির ওপর আগের চেয়েও ধ্বংসাত্মক সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তেহরান যদি দ্রুত সমঝোতায় না আসে, তবে ওয়াশিংটন নতুন করে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তেহরানের উচিত একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনায় বসা, পারমাণবিক অস্ত্র তৈরি নয়। এর আগে ইরান চুক্তিতে অস্বীকৃতি জানালে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করা হয়েছিল, যাতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, এবারও যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে পরবর্তী আক্রমণ আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চললেও, এই সর্বশেষ হুমকির পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...