ইরানকে নতুন হামলার হুমকি ট্রাম্পের, চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৭:২৬ পিএম
ইরানকে নতুন হামলার হুমকি ট্রাম্পের, চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার টেবিলে না বসলে ইরানের ওপর আরও মারাত্মক সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২৮ জানুয়ারি) এক বয়ান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সতর্কবার্তা দেন এবং তেহরানকে দ্রুত একটি সমঝোতায় আসার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান যদি কোনো সমঝোতায় না আসে তবে ওয়াশিংটন নতুন করে সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। এর আগে ইরান যখন চুক্তি করতে অস্বীকার করেছিল, তখন ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করা হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি।

ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান এবার চুক্তিতে না আসলে পরবর্তী আক্রমণ আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি হুমকির পর পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...