অস্ত্র ঘাটতিতে সেনা নিহত, বাইডেন প্রশাসনকে দোষারোপ নেতানিয়াহুর
গাজায় চলমান যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আরোপিত অস্ত্র সরবরাহ বিধিনিষেধের কারণে ইসরায়েলি সেনাদের প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ওই সময় গোলাবারুদ ও অস্ত্রের তীব্র ঘাটতি দেখা দেয়, যা সামনের লড়াইয়ে সেনাবাহিনীর সদস্যদের জীবন বিপন্ন করে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বাইডেনের নাম না নিলেও ইঙ্গিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে নেতানিয়াহু বারবার ২০২৪ সালের জুন মাসে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে অস্ত্র সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ এনেছিলেন। অবশ্য জো বাইডেন দাবি করেছিলেন, গাজার রাফাহ শহরে ব্যবহারের ঝুঁকির কারণে কেবল কিছু ভারী বোমার চালান আটকে রাখা হয়েছিল, সম্পূর্ণ সামরিক সহায়তা বন্ধ করা হয়নি।

এই যুদ্ধে ইসরায়েলকে বিশাল মূল্য দিতে হয়েছে, যার মধ্যে সেনাদের প্রাণহানি অন্যতম বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি জানান, যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকাটাই স্বাভাবিক, কিন্তু এক পর্যায়ে প্রয়োজনীয় গোলাবারুদের অভাবের কারণে অনেক সেনা নিহত হয়েছেন। তার মতে, এই গোলাবারুদ সংকটের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা সরাসরি দায়ী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অস্ত্র ঘাটতিতে সেনা নিহত, বাইডেন প্রশাসনকে দোষারোপ নেতানিয়াহুর
গাজায় চলমান যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আরোপিত অস্ত্র সরবরাহ বিধিনিষেধের কারণে ইসরায়েলি সেনাদের প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ওই সময় গোলাবারুদ ও অস্ত্রের তীব্র ঘাটতি দেখা দেয়, যা সামনের লড়াইয়ে সেনাবাহিনীর সদস্যদের জীবন বিপন্ন করে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বাইডেনের নাম না নিলেও ইঙ্গিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে নেতানিয়াহু বারবার ২০২৪ সালের জুন মাসে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে অস্ত্র সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ এনেছিলেন। অবশ্য জো বাইডেন দাবি করেছিলেন, গাজার রাফাহ শহরে ব্যবহারের ঝুঁকির কারণে কেবল কিছু ভারী বোমার চালান আটকে রাখা হয়েছিল, সম্পূর্ণ সামরিক সহায়তা বন্ধ করা হয়নি।

এই যুদ্ধে ইসরায়েলকে বিশাল মূল্য দিতে হয়েছে, যার মধ্যে সেনাদের প্রাণহানি অন্যতম বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি জানান, যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকাটাই স্বাভাবিক, কিন্তু এক পর্যায়ে প্রয়োজনীয় গোলাবারুদের অভাবের কারণে অনেক সেনা নিহত হয়েছেন। তার মতে, এই গোলাবারুদ সংকটের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা সরাসরি দায়ী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…