ইরানের মুদ্রাবাজারে ধস, এক ডলার সমান ১৫ লাখ রিয়াল
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির কঠিন চাপে ইরানের অর্থনীতি এখন টালমাটাল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে দেশটির মুদ্রা রিয়ালের বিনিময় মূল্য সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে। এক মার্কিন ডলারের বিপরীতে এখন ১৫ লাখ রিয়াল দিতে হচ্ছে, যা ইরানের ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি।
মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে রিয়ালের মান ৫ শতাংশ কমে গেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক সংকটের কারণে ইরানিরা নিজেদের সঞ্চয় নিরাপদ রাখতে এখন বড় পরিমাণে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা কেনার দিকে ঝুঁকছেন। এমন পরিস্থিতিতে ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার বাজার বর্তমানে যে গতিপথে চলছে তা স্বাভাবিক।

এর আগে জ্বালানি ও নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যে ভর্তুকি প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রায় এক মাস ধরে দোকানপাট বন্ধ রেখেছিলেন। দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার মধ্যে এই মুদ্রার রেকর্ড পতন সাধারণ ইরানি নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের মুদ্রাবাজারে ধস, এক ডলার সমান ১৫ লাখ রিয়াল
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির কঠিন চাপে ইরানের অর্থনীতি এখন টালমাটাল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে দেশটির মুদ্রা রিয়ালের বিনিময় মূল্য সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে। এক মার্কিন ডলারের বিপরীতে এখন ১৫ লাখ রিয়াল দিতে হচ্ছে, যা ইরানের ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি।
মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে রিয়ালের মান ৫ শতাংশ কমে গেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক সংকটের কারণে ইরানিরা নিজেদের সঞ্চয় নিরাপদ রাখতে এখন বড় পরিমাণে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা কেনার দিকে ঝুঁকছেন। এমন পরিস্থিতিতে ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার বাজার বর্তমানে যে গতিপথে চলছে তা স্বাভাবিক।

এর আগে জ্বালানি ও নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যে ভর্তুকি প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রায় এক মাস ধরে দোকানপাট বন্ধ রেখেছিলেন। দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার মধ্যে এই মুদ্রার রেকর্ড পতন সাধারণ ইরানি নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…